বিনামূল্যে গরিব ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে যশোরে নির্মাণকাজ শুরু হয়েছে গণস্বাস্থ্য লেবুতলা হাসপাতালে। গতকাল দুপুরে নির্মাণকাজের উদ্বোধন করেন জমিদাতা প্রয়াত অরুণ খাঁর স্ত্রী অরুণা খাঁ। জানা গেছে, সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামে বীর মুক্তিযোদ্ধা অরুণ খাঁ ও তার ভাই বীর মুক্তিযোদ্ধা শুধাংশু খাঁর দানকৃত ৬৮ শতক জমির ওপর নির্মিত হচ্ছে হাসপাতালটি। প্রতিষ্ঠানটি থেকে জেনারেল হাসপাতাল কাম ডায়ালাইসিস সেন্টার হিসেবে সেবা প্রদান করা হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী যশোরে হাসপাতালটি নির্মাণের নির্দেশনা দিয়েছিলেন বলে জানান উদ্যোক্তারা।
যশোরে গণস্বাস্থ্য লেবুতলা হাসপাতালের নির্মাণকাজ শুরু
বিনামূল্যে গরিব ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে যশোরে নির্মাণকাজ শুরু হয়েছে গণস্বাস্থ্য লেবুতলা হাসপাতালে।










