তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের
কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি কাজিম উদ্দিন মৃত্যুবরণ করেছেন। গতকাল রোববার (১৪
এপ্রিল) ভারতের রাজধানী নয়াদিল্লির এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা
যান।
কাজিম উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা
পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাহ্। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার
শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।










