আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল এ রায়ের দিন ধার্য করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন এ ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে ১৪ মে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর থেকে মামলাটি রায়ের অপেক্ষায় ছিল। আজকে রায়ের দিন ধার্য হলো। এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু। তিনি কারাগারে আছেন।
ইনুর বিরুদ্ধে এ মামলায় মোট আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেয়া, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেয়া, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেয়া ইত্যাদি।










