দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলির পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে অনুষ্ঠিত হয়ে গেল নারী উদ্যোক্তা মেলা। সেখানে নারী উদ্যোক্তারা তাদের নিজ হাতের তৈরি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন। হাতে তৈরি এসব পণ্য কিনতে সুলভে মেলায় দর্শনার্থীর উপচে পড়া ভিড় ছিল। মহান বিজয় দিবস উপলক্ষে হাকিমপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের আয়োজনে শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এ নারী উদ্যোক্তা মেলা।