মানবিক ও জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জের নবাগত পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকা। গতকাল সকালে পুলিশ অফিসার্স মেসের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
এসপি বলেন, আমরা আইজিপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে কাজ করব। বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে পুলিশ বাহিনী বদ্ধপরিকর। পুলিশ সাংবাদিকদের যেকোনো পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত রয়েছে।
এ সময় অতিরিক্ত এসপি নিহাদ আদনান তাইয়ান (প্রশাসন), মো.
ছানোয়ার হোসেন (সদর সার্কেল), মো.
আব্দুল্লাহ আল মাসুদ (সদর) প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি এসএম ফরিদ আহমেদ, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম প্রমুখ।









