করোনা সংক্রমণের আশঙ্কায় সীমিত পরিসরে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার। গতকাল সকাল ১০টায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক ড. মো. আবদুল বাতেন চৌধুরী, প্রক্টর ড. মো. খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।