যশোরে ‘ফ্রি বাজার’-এর আয়োজন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল এ ফ্রি বাজারে ১৫০ দরিদ্র পরিবারকে চাল, সবজি, মাছ ইত্যাদি দেয়া হয়েছে। উদীচী যশোর জেলা সংসদের মানবিক সহায়তা তহবিল পরিচালনা কমিটির উদ্যোগে গতকাল সংগঠনটির কার্যালয় প্রাঙ্গণে এ ফ্রি বাজারের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের উপদেষ্টা একরাম-উদ-দ্দৌলা, রবিউল আলম, আবুল হোসেন, খন্দকার আজিজুল হক মনি, ইয়াকুব আলী মোল্লা, সহসভাপতি রজিবুল ইসলাম টিলন ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, তহবিল পরিচালনা কমিটির আহ্বায়ক জন দিলীপ বিশ্বাস।