বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর উত্তরপাড়া গ্রামের একটি কবরস্থান থেকে আটটি কঙ্কাল চুরি হয়েছে। স্থানীয়রা জানান, গতকাল সকালে ফিরোজ নামে এক ব্যক্তি কবরস্থানের পাশে একটি গাছে আম পাড়তে এসে কবরের মাটি ও বাঁশ অগোছালো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন সেখানে জড়ো হন। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।