বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি অ্যাস্পেন জাহাজ। গতকাল সকাল ১০টায় ২৮ হাজার টন কয়লা নিয়ে জাহাজটি মোংলা বন্দরের হারবাড়িয়া ১১ নম্বরে নোঙর করে। এমভি অ্যাস্পেনের স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী  ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক বলেন, ‘মোংলা বন্দরে আসা ২৮ হাজার টন কয়লা খালাস শুরু হয়েছে।’