রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে জিপ গাড়ি উল্টে ১০ পর্যটক আহত হয়েছেন। আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউস পাড়ায় এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার বলেন, সাজেক ভ্রমণ শেষে শনিবার সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন পর্যটকরা। হঠাৎই গাড়ি উল্টে সড়কের পাশে পাহাড়ি খাদে ৩০ ফুট নিচে পড়ে যায়। এ সময় গাড়ি থাকা ১০ পর্যটক আহত হন।

এদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বল নামে চারজন গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে প্রেরণ করেছেন। আহত পর্যটকরা সাভারের ধামরাই ও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা বলে জানা গেছে।