সুনামগঞ্জের শাল্লায় হাওরে বজ্রপাতে পৃথক স্থানে তিনটি গরু মারা গেছে। আজ শনিবার সকালে উপজেলার আনন্দপুর ও নিয়ামতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার আনন্দপুর গ্রামের কৃষক সমর শীলের সকাল সাড়ে ৭টায় একটি গাভী বাড়ির পাশে ছায়ার হাওরে ঘাস খাওয়ার জন্য হাওরে বাঁধে আসেন। হঠাৎ বৃষ্টি আর বজ্রপাত আসলে সেখানেই বজ্রপাতে গাভীটি মারা যায়।
এদিকে পাশের এলাকা নিয়ামতপুর গ্রামের কৃষক যোগেশ দাসের দুইটি গরু বাড়ির পাশের উদগল হাওরে বজ্রপাতে মারা যায়। গরুগুলো মারা যাওয়াতে উভয় পরিবারে হতাশা বিরাজ করছে।
এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়েছি বজ্রপাতে তিনটি গরু মারা গেছে। এখন পর্যন্ত শাল্লায় বজ্রপাতে কোন হতাহতের খবর পাইনি বলে জানান।
সুনামগঞ্জে হাওরে বজ্রপাতে তিনটি গরু মারা গেছে
সুনামগঞ্জের শাল্লায় হাওরে বজ্রপাতে পৃথক স্থানে তিনটি গরু মারা গেছে। আজ শনিবার সকালে উপজেলার আনন্দপুর ও নিয়ামতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার আনন্দপুর গ্রামের কৃষক সমর শীলের সকাল সাড়ে ৭টায় একটি গাভী বাড়ির পাশে ছায়ার হাওরে ঘাস খাওয়ার জন্য হাওরে বাঁধে আসেন। হঠাৎ বৃষ্টি আর বজ্রপাত আসলে সেখানেই বজ্রপাতে গাভীটি মারা যায়।









