বাঁধ খুলে দিয়েছে কিনা তা জানতে সরকার ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম।
বৃহস্পতিবার (২২ আগস্ট) উপদেষ্টাদের এক বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রণালয়ের
সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রাকৃতিকভাবে বন্যা হয়েছে বলে সরকার মনে করছে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা
বলেন,"এ পানি তো প্রাকৃতিকই। সমুদ্র তো আর আকাশে থাকে না। "
ভারত থেকে বাধ খুলে দেয়া হয়েছে বা ভেঙে গিয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা
ফারুকী আজম বলেন, এটার বিষয়ে যোগাযোগ হচ্ছে। সঠিকভাবে এ বিষয়ে এখন বলতে পারছি না। এবং
এটা শুনেছি বাঁধ খুলে দেয়া হয়েছে। এখনো সরকারিভাবে বিস্তারিত জানি না।"
উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি
বলেন, আলোচনা হয়েছে।"
বাঁধ খোলার বিষয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বাঁধ খোলা
হয়েছে এটা পত্র-পত্রিকায় লিখেছে, বিভিন্ন মাধ্যমে আসছে। সরকারিভাবে ভারতের সঙ্গে যোগাযোগের
চেষ্টা হচ্ছে।"
কোনো পুর্বাভাস ছিল কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন,"এটা পেয়েছিলেন
কিনা তা সংশ্লিষ্টরা জানবেন। আমি তো ত্রাণ মন্ত্রনালয়ের, আমার পক্ষে জানা সম্ভব না।
আর এটা নিয়ে আজকে আলোচনাও হয়নি।"
সংবাদ সম্মেলনে ফারুকী আজম বলেন, উপদেষ্টাদের মিটিং হয়েছে, সেখানে
বন্যা বিষয়ে অনেক সিদ্ধান্ত হয়েছে। প্রথমত মানুষের জীবন বাঁচানো। এখনকার পরিস্থিতি
হচ্ছে সবার আগে মানুষের জীবন রক্ষা করা। সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, সকল স্বেচ্ছাসেবী
সংগঠন যাদের বন্যা পরিস্থিতি মোকাবেলায় অভিজ্ঞতা আছে তারা কাজ করছে, দুর্যোগ পরিস্থিতিতে
ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করে তাদেরকে নিয়োজিত করা হয়েছে।
সংস্কার আন্দোলনে যেসব ছাত্ররা ছিলেন তারাও কাজ করছেন।
সার্বিকভাবে সরকার কাজ করছে, যাতে মানুষের জানমাল, গবাদিপশু ইত্যাদি
রক্ষা করা যায়। এখানে ক্যাশ এবং খাদ্যদ্রব্য পর্যাপ্ত আছে। দুর্যোগ মোকাবেলায় সব ধরনের
প্রস্তুতি আমরা নিয়েছি।"
তিনি বলেন, আশা করছি, আবহাওয়াজনিত পরিস্থিতি ঠিক হলে, বৃষ্টি কমে
গেলে দ্রুত পানি নামলে তখন আমরা পুনর্বাসন শুরু করব।"










