শিল্প শ্রেণীতে গ্যাস সরবরাহ সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ মে) সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অনুষ্ঠিত সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সভাপতিত্ব করেন।

সভায় শিল্প শ্রেণীতে গ্যাস সরবরাহ সংক্রান্ত অন্যান্য বিষয়ের মধ্যে আশু পদক্ষেপ হিসেবে মে-আগস্ট মেয়াদে ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে সম্ভাব্য চারটি অতিরিক্ত এলএনজি আমদানির উদ্যোগ আলোচিত হয়েছে। সভায় এ সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।