রাজশাহী স্টেশনে ধূমকেতু ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।সংঘর্ষের ফলে ধুমকেতু এক্সপ্রেসের একটি কোচ লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

রাজশাহী স্টেশনের বুকিং সহকারী মো. আব্দুল মোমিন বলেন, সংঘর্ষের বাংলাবান্ধা-ধুমকেতু এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ট্রেনসমূহ ছাড়তে বিলম্ব হবে। তবে বরেন্দ্র এক্সপ্রেস সঠিক সময়ে ছেড়ে যাবে বলেও জানায় রেল কর্তৃপক্ষ।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) মামুনুল ইসলাম, কর্তব্যে অবহেলার জন্যই এ ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় ট্রেনের কয়েকটি কোচের বেশ ক্ষতি হয়েছে। এ কারণে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।