গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের ১০২তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম আগামী ৪ মে শুরু হবে এবং আবাসিক হলগুলো আগামী ২ মে থেকে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সিন্ডিকেটের ১০২তম সভায় ২ মে’র পরিবর্তে আজ (বুধবার) বিকেলে হল খোলার সিদ্ধান্ত হয়েছে।’ 

এর আগে সোমবার দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ৩২ জন আমরণ অনশনে বসার ঘোষণা দেন। গতকাল সকাল পৌনে ১০টার দিকে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার কুয়েট ক্যাম্পাসে যান এবং অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের তদন্ত কমিটির ওপর আস্থা রেখে অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করেন। কিন্তু শিক্ষা উপদেষ্টার অনুরোধ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি চালিয়ে যান।