আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বেলা আড়াইটার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বোটানিক্যাল গার্ডেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উখিয়া উপজেলার হরিণমারা এলাকার জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। নিহত অন্য ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার থেকে উখিয়ার কোটবাজারগামী সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ‘দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।’










