বাগেরহাট কারাগারের কামাল হোসেন (৪৩) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানান কারাগারের সুপার শংকর মজুমদার। গত বছরের ১১ নভেম্বর একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
হাজতি কামাল হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের মোকলেছ হোসেনের ছেলে।
বাগেরহাট কারাগারের সুপার শংকর মজুমদার জানান, কামাল হোসেন বুকে ব্যথা অনুভব করলে তাৎক্ষনিক তাকে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সোয়া ১১ টার দিকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে কামাল হোসেনের মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান এ কারা কর্মকর্তা।









