ওই সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রধান অতিথি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিশেষ অতিথি ছিলেন।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর সেমিনারের গুরুত্বপূর্ণ দিক পর্যালোচনাপূর্বক বিশেষ বক্তব্য দেন। তিনি বিসিএএসপিএসের কার্যক্রমের প্রশংসা করে যেকোনো বিজ্ঞানধর্মী গবেষণার ক্ষেত্রে সরকারের অবারিত পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন। বিমান বাহিনী প্রধান জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের সমন্বিত একটি আধুনিক আকাশ শক্তির প্রত্যাশা ব্যক্ত করেন। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) ধন্যবাদমূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ বক্তারা জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক রাজনীতি ও আকাশ সার্বভৌমত্বের ওপর বক্তব্য উপস্থাপন করেন। ‘থিংকিং অব দি এয়ার স্পেস ইন আ উলফ ওয়ার্ল্ড’ বিষয়ক বক্তব্য দেন অধ্যাপক রাশেদ উজ জামান; ‘এয়ার পাওয়ার ইন দ্য কনটেক্স অব ন্যাশনাল সিকিউরিটি অব বাংলাদেশ’ বিষয়ক বক্তব্য দেন এয়ার ভাইস মার্শাল মো. আসাদুল করিম (কমান্ড্যান্ট, ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড); ‘দ্য স্ট্র্যাটেজি অব এয়ার স্পেস বিষয়ক বক্তব্য দেন এয়ার কমডোর মোহাম্মদ মুশতাকুর রহমান (এলপিআর)। পরে মুক্ত আলোচনায় নিরাপত্তা ও কূটনীতি বিশেষজ্ঞদের বহুমুখী চিন্তাভাবনার মাধ্যমে এই সেমিনারে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি প্রত্যয় ব্যক্ত হয়। সেমিনারে সাবেক বিমান বাহিনী প্রধানরাসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১৮ জানুয়ারি বিমান বাহিনী প্রধান বিসিএএসপিএস উদ্বোধন করেন। এছাড়া ২০ জুলাই বিসিএএসপিএসের নতুন ভবনের উদ্বোধন হয় এবং গত ২২ জুন বিসিএএসপিএসের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। —আইএসপিআর