সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো পাঁচ শিশুর মুত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৮২৫ শিশুর।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকায়, একজন সিলেটে ও একজন রংপুরে মারা গেছে। এ হিসাব গতকাল রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯২ শিশু। আর হামে আক্রান্ত হয়েছে ১১৩ শিশু। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৭৪৫। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৫৫৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৪৬৭ শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়েছে এক হাজার শিশু।