বাগেরহাটে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অপরাধে নারী ইউপি সদস্যের স্বামীসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার (১৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার শুকদারা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার ভট্টবালিয়াঘাটা এলাকার মো. আমজাদ
হোসেনের ছেলে (৪৪) এবং খুলনার বটিয়াঘাটা এলাকার সাহেব আলীর ছেলে আরাফাত শেখ (৩০)। আজমল
সদর উপজেলার খানপুর ইউপির সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সদস্যের স্বামী।
পুলিশ জানায়, শনিবার বিকেলে সিয়াম ও সালমান নামে দুই ভ্যানচালক গ্রাম
থেকে ভাঙারি মালপত্র কিনে শুকদারা যাচ্ছিলেন। পথে ভট্টবালিয়াঘাটা ব্রিজের কাছে পৌঁছালে
আজমল হোসেন ও আরাফাত নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা
দাবি করেন। একপর্যায়ে ভ্যানচালকদের আটকে রেখে ভ্যানের মালামাল নিয়ে শুকদারা বাজারে
বিক্রি করতে যান তারা। এসময় সন্দেহ হলে শুকদারা বাজারের ব্যবসায়ীরা আজমল ও আরাফাতকে
জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের মুখে আরাফত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন স্থানীয়রা
তাদের আটক করে পুলিশে খবর দেন। এ ঘটনায় ভ্যানচালক সালমানের ভাই রূপসা উপজেলার রামনগর
এলাকার মো. হেলাল বাদী থানায়ি একটি মামলা করেছেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নিশি কান্ত
সরকার বলেন, গোয়েন্দা পুলিশ পরিচয়ে ভ্যানচালকদের আটকে মালামাল নিয়ে বিক্রির সময় দুজনকে
স্থানীয় ব্যবসায়ীরা আটক করে পুলিশকে খবর দেন। পরে আমরা তাদের আটক করি। এ ঘটনায় মামলা
দায়ের করা হয়েছে। আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। অভিযুক্ত দুজন
আগেও বিভিন্ন অপরাধ করেছেন বলে জানান এ কর্মকর্তা।









