চট্টগ্রামের বাঁশখালীতে হাতির আক্রমণে মো. আবুল কালাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে উপজেলার পুকুরিয়া ইউনিয়নে নাটমুড়া পশ্চিম পাড়া দারোগা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আবুল কালাম ফজরের নামাজ শেষে পারিবারিক কবরস্থান জিয়ারত করতে গেলে বন্যহাতি আক্রমণ করে।