মৌলভীবাজারে মহাসড়কে গাছ কাটার সময় চলন্ত মোটরসাইকেলের ওপর পড়ে বিক্রমজিৎ বর্ধন নামে এক সংবাদকর্মী নিহত হয়েছেন। ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মোকামবাজার এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। বিক্রমজিৎ বাংলা টিভির স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।