বাঘুটিয়া বাজারের মাছ ব্যবসায়ীরা জানান, গতকাল ভোরে বাঘুটিয়া চর এলাকার যমুনা নদীতে এ বাগাড় মাছ জেলের জালে ধরা পড়ে। সকালে দৌলতপুর বাঘুটিয়া চর বাজারে মাছটি নিয়ে আসেন জেলেরা।
বাজারের হোটেল ব্যবসায়ী মোহাম্মদ রহিজুল জানান, মো. আসিফ মিয়া, মো. ওহাব মোল্লা ও মো. মতিন শেখ নামের জেলেরা যমুনা নদী থেকে মাছটি ধরেন। বাঘুটিয়া চর এলাকার মো. জাকির হোসাইন নামের এক সৌদি প্রবাসী মাছটি কিনে নেন। এটির ওজন ৪১ কেজি, ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি ৫৩ হাজার টাকায় বিক্রি হয়। মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির বলেন, ‘বাগাড় ধরা পড়ার তথ্য তার কাছে নেই। বাগাড় মাছ বন অধিদপ্তর থেকে বিপন্ন ঘোষণা করা হয়েছে।’










