গতকাল ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পার্কটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে পার্কের অভ্যন্তরে বৃক্ষরোপণ মেলার অনুমতি নিয়ে বসানো অননুমোদিত বাণিজ্যিক মেলার দোকানপাট সরিয়ে নিতে গতকাল রাত পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। বৃক্ষরোপণ মেলার অনুমতি নিয়ে বাণিজ্যিক মেলা আয়োজনের কারণে পার্কে আসা দর্শনার্থী ও স্থানীয় জনগণের চলাচল, বসা ও হাঁটাচলায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল বলে জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে অননুমোদিত মেলার দোকানপাট সরিয়ে না নিলে আগামীকাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টদের চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে।










