সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী ভারতের কাছে টানা তিনটি টি-টোয়েন্টি ম্যাচে হারল বাংলাদেশের মেয়েরা। গতকাল স্বাগতিকদের সাত উইকেটে হারিয়েছে অতিথি দলটি। ফলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে হারমানপ্রিত কাউরের দল। আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১১৭ রান তোলে বাংলাদেশের নারীরা। দিলারা আক্তার ২৭ বলে ৩৯ ও নিগার সুলতানা ৩৬ বলে ২৮ রান করেন।