যশোর শহরের লালদীঘি পাড়ে ব্রাদার টিটোস হোমে শীতকালীন পিঠা উৎসব হয়েছে। গতকাল দুপুরে স্কুল আঙিনায় শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের নিজ হাতে তৈরি পিঠা নিয়ে উৎসবে হাজির হন। ১৫টি স্টলে পিঠা বিক্রি করা হয়। উৎসবের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের প্রত্যেককে একটি করে বই উপহার দেন ব্রাদার টিটোস হোমের অধ্যক্ষ আলী আজম টিটো ও যশোরের কাগজের যুগ্ম সম্পাদক সালমান হাসান রাজিব।