রাজবাড়ীতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আধা ঘণ্টার মধ্যেই শহিদুল বিশ্বাস (৪৩) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের আবুল বিশ্বাসের ছেলে। গতকাল সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে তার মৃত্যু হয়। চেকের একটি মামলায় শহিদুল বিশ্বাসের এক বছরের সাজা হয়। আট মাস ধরে তিনি কারাগারে ছিলেন।