‘আমার নদী আমার প্রাণ, দেশ বাঁচাতে নদী বাঁচান’ প্রতিপাদ্যে বাগেরহাটে নদী রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভৈরব নদের তীরে গ্রিন ইয়ুথ ফোরাম বাগেরহাট ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইনিশিয়েটিভ ফর রাইট ভিউয়ের (আইআরভি) আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট পরিবেশ সুরক্ষায় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটন, সদস্য শেখ আব্দুল গনি, আইআরভির ফিল্ড কো-অর্ডিনেটর হাসান মাহমুদ জসীম, ইয়ুথ সদস্য শেখ আলিমুজ্জান, শেখ সৈকত আলী প্রমুখ।