ফ্যামিলি কার্ডের মাধ্যমে দিনাজপুরের হিলিতে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক রিয়াজুল ইসলাম। এবার ৪৭০ টাকা প্যাকেজ মূল্যে দুই লিটার করে সয়াবিন তেল, ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল দেয়া হচ্ছে। আগামী তিনদিন পর্যায়ক্রমে পৌরসভার নয়টি ওয়ার্ডে পণ্য বিক্রি করা হবে।