কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায়
জড়িতদের গ্রেফতারে চলছে সাঁড়াশি অভিযান। এরই ধারাবাহিকতায় সারা দেশে ২৯০ জনকে গ্রেফতার
করেছে র্যাব। শনিবার (২৭ জুলাই) র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের
সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।
তিনি বলেন, নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭১ জন ও ঢাকার বাইরে ২১৯ জনসহ সারা দেশে ২৯০ জনকে গ্রেফতার করেছে র্যাব।










