সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নে সদ্যসমাপ্ত ইউপি নির্বাচনে ভোটের হিসাবে গরমিল ও প্রিজাইডিং অফিসার কর্তৃক ফল পাল্টে দেয়ার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সোমবার রাতে তিনি সিরাজগঞ্জ সার্কিট হাউজের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়
সভায় এ নির্দেশ দেন।
মেছড়া ইউনিয়নে আলোচিত তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোটের ফলে গরমিল ও পরবর্তী সময়ে প্রিজাইডিং অফিসার এশারত আলী কর্তৃক ফল পাল্টে দেয়ার অভিযোগ দায়িত্বরত কর্মকর্তাদের তাত্ক্ষণিক তদন্তের নির্দেশ দেন তিনি। ওই সময় রাজশাহী বিভাগীয় ও সিরাজগঞ্জ জেলা-উপজেলার নির্বাচন কার্যালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন অনুিষ্ঠিত হয়। ওই নির্বাচনে তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনাশেষে প্রিজাইডিং অফিসার বাগবাটি বিএম টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এশারত আলী স্থানীয়দের সামনে এক ধরনের ফল ঘোষণা করেন।









