মুজিব শতবর্ষে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আহরণ করায় দিনাজপুরের হিলিতে স্থল শুল্ক স্টেশনের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে হিলি স্থল শুল্ক স্টেশন ফুটবল দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ লালমনিরহাট ও কুড়িগ্রাম ফুটবল দল। গতকাল বিকালে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।