গবেষণা প্রকাশনার জন্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের
শিক্ষক অধ্যাপক মো. মনিরুজ্জামানকে আবু জাফর শামসুদ্দীন ও
আয়েশা খাতুন মেমোরিয়াল ট্রাস্ট সম্মাননা দেয়া হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের
কলা ও মানবিকী অনুষদ ভবনে এক অনুষ্ঠানে তাকে এ
সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে কলা
ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক, ইংরেজি বিভাগের সভাপতি সাবেরা সুলতানা ও ট্রাস্টের
সভাপতি অধ্যাপক দারা শামসুদ্দীনসহ
উপস্থিত ছিলেন আরো অনেকে।
মো. মনিরুজ্জামান ২০২২ সালে কলা ও মানবিকী অনুষদের শিক্ষকদের
মধ্যে বেশি মানসম্মত গবেষণা প্রকাশের জন্য এ সম্মাননা পেয়েছেন।
পুরস্কার গ্রহণ করে অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘আমি অনেক খুশি ও উজ্জীবিত হয়েছি। আশা করি অনুষদের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও উজ্জীবিত ও অনুপ্রাণিত হয়ে সামনের দিনে বিশ্ববিদ্যালয় ও দেশের শিক্ষা-গবেষণায় অবদান রাখবেন।’










