এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৮২৮ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৩৩ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে যাদের মৃত্যু হয়েছে তাদের দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের। এ সময় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৯৯ শিশু আর হামে আক্রান্ত হয়েছে ১০৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৫৪৪। তাদের মধ্যে হাম শনাক্ত হয় ১৫ হাজার ৬৬০ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৪৪১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪ হাজার ২৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।