নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা রেলস্টেশনে খালের মুখে পাইপ বসানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ সময় পাইপ সরিয়ে বক্স কালভার্ট নির্মাণের দাবি জানান তারা। গতকাল দুপুরে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা এলাকায় এ মানববন্ধন করে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডবাসী। মানববন্ধনে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হাজী রোকন, এম জাহের মোল্লা, নাজমুল ইসলাম লিটন, ক্যাপ্টেন বেলায়েত, মোক্তার হোসেন, জামাল উদ্দিন বাচ্চু, গোলাম কাদির প্রমুখ।