জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিল করেছেন মুসল্লিরা। শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর তারা মিছিল বের করেন।
মিছিলটি শাহবাগে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করে। পুলিশ
তাদের বাধা দিলে তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। পরে তারা শাহবাগ থেকে ফিরে যায়।
শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ, পল্টন ও প্রেসক্লাব এলাকায় বিপুল সংখ্যক পুলিশ
মোতায়েন করা হয়।










