খাগড়াছড়িতে আগামী ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেছে জুম্ম ছাত্র-জনতা। শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে তারা।
মঙ্গলবার রাত ৯টার দিকে সংগঠনের নামে খোলা ফেসবুক পেজে এ তথ্য জানায় সংগঠনটি। তারা জানায়, মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। জুম্ম ছাত্র-জনতা জানায়, প্রশাসনের কাছে উপস্থাপিত ৮ দফা যদি সময়মতো ও যথাযথভাবে পূরণ করা না হয়, তবে তারা শান্তিপূর্ণ কিন্তু পুনরায় কঠোর কর্মসূচি গ্রহণ করবে।










