অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ করে দিয়েছেন তারা। ফলে গতকাল সকাল থেকেই বড় বাজারের সব দোকানপাট বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতা ও কৃষকরা। ব্যবসায়ী নেতারা বলেন, প্রতিদিন ৭-৮ কোটি টাকার কেনাবেচা হয় এ বাজারে। বাজার বন্ধ থাকায় সেটিও বন্ধ হয়ে গেছে।

বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান জানান, খাজনা জটিলতা নিরসনে জেলা প্রশাসন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেছি। তারা কোনো সমাধান দেননি। পরে সংবাদ সম্মেলন করে সবাইকে জানিয়েও কোনো কাজ হয়নি।