গাজীপুরের বনাঞ্চল দখলমুক্ত ও অবৈধ করাতকল বন্ধের দাবি জানিয়েছেন পরিবেশ আন্দোলনের নেতারা। গতকাল রাজেন্দ্রপুর রেঞ্জ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। দখলদাররা প্রতিনিয়ত বন উজাড় করছে। এতে জীববৈচিত্র্য বিলীন হচ্ছে, পাশাপাশি জীবন সংকটে রয়েছে উদ্ভিদ, প্রাণী ও অণুজীব। তাই বনভূমি রক্ষায় হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।