মিরসরাই পৌরসভা নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর প্রচারণায় বাধা ও হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাখের ইসলাম রাজুর সমর্থকদের উপর্যপুরি হুমকির শিকার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উটপাখি প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন। তিনি গতকাল দুপুর ১২টায় মিরসরাই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তোলেন।

এর আগে তিনি ১৩ ফেব্রুয়ারি মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরসরাই পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মিনহাজুর রহমানের কাছে একটি লিখিত অভিযোগ দেন।

সংবাদ সম্মেলনে নিজাম উদ্দিন অভিযোগ করেন, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য মিরসরাই পৌরসভা নির্বাচনে তার প্রচার প্রচারণায় হুমকি-ধমকি দিচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান কাউন্সিলর ডালিম প্রতীকের শাখের ইসলাম রাজুর সমর্থকরা। এছাড়া প্রার্থীর পরিবারের লোকজনও হুমকি থেকে রেহাই পায়নি।