কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- হোসেনাবাদ গড়েরপাড়ার নিজাম উদ্দিন (৪৮), মোজাম আলীর ছেলে তরিকুল ইসলাম (২৫), আওলাদ হোসেন (৬০) এবং ফারাকপুর বটতলা এলাকার জামান আলীর স্ত্রী জহুরা খাতুন (৪০)। তারা সবাই মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে মারা যান।
ওসি বলেন, বজ্রপাতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য একটু পরে জানাচ্ছি।










