পঞ্চগড়ের একমাত্র বাফার গুদাম থেকে ডিলারদের মাঝে সার বিতরণ শুরু হয়েছে। গতকাল দুপুরে বোদা উপজেলার ধনিপাড়া এলাকায় অবস্থিত বাফার গুদামে সার বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। এ সময় পুলিশ সুপার মো. ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসাইনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।