গাজীপুরের শ্রীপুরে একটি ইন্টারলাইনিং কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল সীমানা প্রাচীর টপকে নিরাপত্তা কর্মীদের বেঁধে প্রায় ৩০ লক্ষাধিক টাকার কেবল ও বৈদ্যুতিক যন্ত্রপাতি লুট করেছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার তেলিহাটী ইউনিয়নের বেকাসহরা এলাকায় ইকোট্রিমস বাংলাদেশ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। শিগগিরই লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল।