গতকাল দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়ার চন্দ্রখালী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে সমবেত জমায়েতের উদ্দশ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘খালের পানি দিয়ে শুষ্ক মৌসুমে ধান চাষ ও খালে মাছ হবে। এরপর খাল পাড়ে গাছ লাগানো হবে ও খালের পানি নিষ্কাশন করে জলাবদ্ধতা দূর হবে। এক কথায় বলা যায় ‘খাল কাটা হলে সাড়া, দূর হবে বন্যা খরা।’

এর আগে মন্ত্রী শিবালয় উপজেলার কোনাবাড়ী খাল খনন কাজ পরিদর্শন করে খালপাড়ে একটি তালগাছের চারা রোপণ করেন। পরে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা ও এসএ জিন্নাহ কবীর এমপি মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ জেলা ও উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।