কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ‘শত শত শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হত্যা’র প্রতিটি ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছেন দেশের ৭৪ বিশিষ্ট নাগরিক। গণমাধ্যমে গতকাল পাঠানো এক বিবৃতিতে ‘বিক্ষুব্ধ নাগরিকরা’ এ দাবি জানান। 

বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্ট নাগরিকরদের মধ্যে রয়েছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল, হামিদা হোসেন, খুশী কবির, রাশেদা কে চৌধুরী, মেঘনা গুহঠাকুরতা, ইফতেখারুজ্জামান, আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, হোসেন জিল্লুর রহমান, আনু মুহাম্মদ, দেবপ্রিয় ভট্টাচার্য, জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না, অধ্যাপক আসিফ নজরুল, নারী অধিকারকর্মী শিরিন হক, আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, মানবাধিকার ও ভূমি অধিকারকর্মী শামসুল হুদা, গবেষক ও পর্যবেক্ষক বদিউল আলম মজুমদার, আইনজীবী সারা হোসেন, অধ্যাপক পারভীন হাসান, অধ্যাপক গীতি আরা নাসরিন, অধ্যাপক মো. তানজিমউদ্দিন খান প্রমুখ।