ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম গতকাল বেলা ২টা থেকে সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ‘নিরাপত্তার কারণে’ গতকাল বেলা ২টা থেকে দিনের বাকি কার্যক্রম বন্ধের কথা বলা হয়।

এতে বলা হয়, ‘চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ (বুধবার) আইভ্যাক জেএফপি ঢাকার কার্যক্রম বেলা ২টায় বন্ধ হবে। আজ যেসব আবেদনকারীর আবেদন জমা দেয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের সবাইকে পরবর্তী সময়ে নতুন তারিখে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হবে।’