শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। শুক্রবার (২ আগস্ট) বিকাল ৪টার দিকে তারা এ অবস্থান নেয়। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে দেখা গেছে।

এর আগে জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে আসা একটি মিছিল শাহবাগে এসে জমায়েত হয়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার চেষ্টা করে পুলিশি বাধায় ফিরে যায়।

এদিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে টাঙানো শোক দিবসের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি বায়তুল মোকাররম থেকে আসা মুসল্লিরা এটি করেছেন।