চাকরি বিধিমালা বাস্তবায়ন না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী সর্বাত্মক কর্মবিরতি পালন করছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা–কর্মচারীরা। তবে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা। এর মধ্যেই
প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রো চলাচল শুরু হয়েছে।
ডিএমটিসিএল পরিচালক (জনসংযোগ) আহসান উল্লাহ শরীফী জানান আজ রাত ৮.১৫ থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। উত্তরা থেকে শেষ ট্রেন রাত ৯টা এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে।
এর আগে স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে আজ সকাল সাতটা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা










