কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ মো. ইমন (১৭)
নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা
গিয়েছেন।
শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাত ৩টায় তার মৃত্যু হয়। গত ১৯ জুলাই
রাজধানীর বাড্ডা নতুন বাজার বাঁশেরটেক এলাকায় সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন।
নিহতের বোন তাহমিনা জানান,
তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। নিহত ইমন খাবারের হোটেলে কাজ
করতেন। হোটেলে যাওয়ার পথে ১৯ জুলাই ইমন গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে স্থানীয় একটি
হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু
হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.
বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য
হাসপাতালের মর্গে রাখা হয়েছে।










