দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পশ্চিমবঙ্গের আইজি সুনিল কুমার ও ডিআইজি এস গিরি ওয়াস্তা। এ সময় তারা বিজিবিকে মিষ্টি ও ফল উপহার দিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। গতকাল বেলা সাড়ে ১১টায় তাদের দুজনের নেতৃত্বে বিএসএফের একটি দল হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকা পরিদর্শনে আসে।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার সোলায়মান আলী বলেন, গতকাল সকালের দিকে বিএসএফের আইজি ও ডিআইজি হিলি সীমান্তের ভারতীয় এলাকা পরিদর্শনে এসেছিলেন। এ সময় তারা আমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।










